নাম জিহান আল রশিদ। সমাজের আর দশটা সাধারণ মানুষের মতই তার চলাফেরা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগে স্নাতোকোত্তর পর্যায়েও অধ্যয়ন করছেন। প্রকৌশলী থেকে সরাসরি অপরাধ বিজ্ঞান বিভাগে পড়াশোনা কারণ হচ্ছে সমাজ ও রাজনীতি সম্পর্কে গভীর অধ্যায়ন করা ও জানা।
জিহান এর আরও একটা পরিচয় রয়েছে। তিনি হচ্ছেন নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের সন্তান। বাবার আদর্শ সন্তান হিসবে বাবার চলা পথ রাজনীতিকে বেঁছে নেয়া জিহান হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তবে সব পরিচয় ছাপিয়ে নিজ এলাকায় তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানবিক জিহান হিসেবে। আর করোনা যেন এই পরিচয় কে আরো পাকাপোক্ত করে দিয়েছে।
করোনার এই সংকটে নিভৃতে থেকে বহু ব্যক্তি ও সংগঠনের মাধ্যমে কয়েক লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করেছেন এই ছাত্রনেতা। বাবা এমপি হওয়ার সুবাধে তাঁর কাছে পরিচিত মহলের সবার প্রত্যাশা অন্যদের চেয়ে একটু বেশি। তবে এতে মোটেও বিরক্ত নন জিহান আল রশিদ। বরং সবার প্রত্যাশাই সাধ্যমত পুরন করার চেষ্টা করে চলেছেন নোয়াখালী-৩ আসনের এই ভবিষ্যত কান্ডারী।
জানতে চাইলে জিহান আল রশিদ বলেন, আমার বাবা, আমি এবং আমার পুরো পরিবার জাতির পিতার আদর্শ লালন করি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েই মানুষের পাশে দাড়ানোর চর্চা আমার জন্মগত। তবে করোনা সংকটে এই চর্চা আরো বেশি করতে পেরে ভালো লাগছে। মানুষের জন্য কিছু করতে পারার চেয়ে বেশি আনন্দ আমি অন্য কিছুতে পাই না।
আনন্দবাজার/শহক









