বগুড়ার ধুনট উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে তৃতীয় দফায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। প্রথম ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও প্রলয়কারী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড এ জনপদের অর্ধশতাধিক ঘরবাড়ি।
সরেজমিনে দেখা যায়, ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়েছে বৈদ্যুতিক সংযোগ। তীব্র বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল। ঝড়ে একেবারে নিঃস্ব হয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার। নূন্যতম মাথা গোঁজার ঠাইটুকুও নেই তাদের।
উপজেলার মথুরাপুর, কালেরপাড়া ও সদর ইউনিয়ন ঘুরে দেখা যায়, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতীত। মথুনাপুর ইউনিয়নের হেলাল মাহমুদের তিনটি ঘর, পল্লী চিকিৎসক হারুনুর রশিদের দুটি ঘর, শাহাদত হোসেনের তিনটি ঘর, হারানের একটি ঘর, কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের শরিফ মিয়ার ১ টি ঘর ঝড়ে লন্ডভন্ড হয়েছে। এতে প্রায় পঞ্চাশটি পরিবার মানবতার জীবনযাপন করছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ^াস দিয়েছেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস্ মল্লিক।









