র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে নিয়ে উত্তরার এক ভবনে অভিযান চালানো হবে। এজন্য ভবনটিকে ঘিরে রাখা হয়েছে। জানা গেছে এটি সাহেদের গোপন কার্যালয়।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের ভবনটি বুধবার সকাল থেকে সেক্টর -১১ এর ২০ নম্বর সড়কের ওই ভবন ঘিরে রাখা হয়েছে। সাহেদকে নিয়ে এই ভবনের অভিযান চালানো হবে। তবে এটি সাহেদের নিজস্ব ফ্ল্যাট কি না, তা এখনও নিশ্চিত নয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
অভিযানের জন্য আজ সকাল থেকেই ভবন ও ফ্ল্যাটের বাইরে র্যাব সদস্যরা পাহারায় রয়েছেন। ভবনটিতে র্যাব সদস্যরা দুটি শাবল নিয়ে ভেতরে ঢুকেছেন। সেখানে হয়তো দরজা বা তালা ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সাহেদকে বর্তমানে র্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে নিয়ে দুপুরে উত্তরার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হতে পারে।
আনন্দবাজার/তা.তা









