ছয় দিনেই পুরোপুরিভাবে নিরাময় করা সম্ভব করোনা ভাইরাস! শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও তিন দেশের ভিন্ন তিনটি গবেষণায় এমন তথ্য দাবি করা হয়েছে। চীন, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের গবেষকদের ভিন্ন তিনটি গবেষণায় দেখা যায়, ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে প্রয়োগ করলে ছয়দিনেই রেহাই মিলবে করোনা থেকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার তার এক টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইড্রো ক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ এক সঙ্গে সেবন করলে করোনা আক্রান্ত রোগীরা সেরে উঠবেন।
এ বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে দ্যা গেটওয়ে পুন্ডিত বলেন, ম্যালেরিয়ার জন্য আগে ব্যবহৃত ক্লোরোকুইন যার নতুন ভার্সন হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা ভাইরাস চিকিৎসায় খুবই সফল। অস্ট্রেলিয়া, চীন ফ্রান্সের আলাদা তিনটি গবেষণায় এর সাফল্য দেখা গেছে। এর সাথে এজিথ্রোমাইসিনও ব্যবহার করা হয়েছে। এই ওষুধ ব্যবহারে কিছুক্ষেত্রে তিনদিনেই সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত ব্যক্তি। তবে ছয়দিনেই শতভাগ ভাইরাস মুক্ত হয়েছেন আক্রান্ত ব্যক্তি।
আনন্দবাজার/তা.তা








