ভোলায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারারোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী।
বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারণ অতিরিক্ত পরিচালক তাওফিকুল আলমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন পদ্ধতিতে বোরো ধান রোপনে প্রতি একরে খরচ ৮ থেকে ১০ হাজার টাকা। তবে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারারোপনে খরচ হয় মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। এতে ভোলার কৃষকরা কৃষিখাতে আরো বেশি লাভবান হবেন।
আনন্দবাজার/এম.আর









