ফের চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। সাময়িক বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুরু হয়েছে ফেরি চলাচল।
এর আগে গত ১৮ মে করোনা সংক্রমণ বিস্তার রোধে ঘরমুখো যাত্রীদের ফেরাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশে রাত থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ১৪টি ফেরি চলাচল করছে।
ফেরি চলাচল শুরু হওয়ায় আজ শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ভিড় করছেন হাজার হাজার যাত্রী।
আনন্দবাজার/টি এস পি









