গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৪ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৬৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









