গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন করে করোনা ভাইরাস ধরা পড়েছে ৩ পুলিশ কনস্টেবলসহ ৬ জনের। এই বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, আক্রান্ত ৯ জনের মধ্যে অধিকাংশই নারায়নগঞ্জ থেকে এসেছেন। এর পূর্বে টুঙ্গিপাড়ার উপজেলার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী এবং সড়ইডাঙ্গায় এক ব্যক্তির করোনা ধরা পড়েছে। সোমবার আইইডিসিআর থেকে আরও ৬জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জন এবং মুকসুদপুর থানার তিন পুলিশ কনেষ্টবল রয়েছেন এদের মধ্যে। ২৪ পুলিশ সদস্যের নমূনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩জন পুলিশ কনেষ্টবলের করোনা ধরা পড়েছে।
তিনি আরও বলেন, আইসোলেশনে নিয়ে আসা হবে সদরের তিন জনকে। ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র অস্থায়ী আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে মুকসুদপুর থানার ৩ কনেষ্টবলকে। তাছাড়া টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে আছে টুঙ্গিপাড়া উপজেলার ৩ জনকে।
আনন্দবাজার/এস.কে









