গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২৩ জনে। এই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৫২৭ জন। এতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে।
শুক্রবার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ১৫০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট ৩ লাখ ৭৩৮ জন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর আগে গত বছরের ডিসেম্বরে চীন থেকে মারাত্বক এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এর পর ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আনন্দবাজার/ডব্লিউ এস









