সুস্থ রাখতে দেহযন্ত্র হাঁটাই হোক মূলমন্ত্র-এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে ৬ষ্ঠবারের মতো জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ওয়াকিং ক্লাব জামালপুর জেলা শাখার উদ্যোগে এ দিবস পালন করা হয়।
সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ফিরোজ প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









