ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপের আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে গতি।
জানা যায়, আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে তা জানা যাবে। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টি হতে পারে।
ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
তবে দিল্লির আবহাওয়া অফিসের কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। উল্টো বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ।
আনন্দবাজার/টি এস পি









