বগুড়ায় পৌরসভার ৯টি এলাকায় রেড জোনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ৬ জুলাই দুপুরে জেলা প্রশাসকের এক সভায় ওই সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, সুপারিশ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
এর পূর্বে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শহরের নয়টি এলাকায় গত ২২ জুন রেড জোন ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এলাকাগুলো : চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, সুত্রাপুর, মালতীনগর, জলেশ্বরীতলা, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনি।
এ এলাকাগুলোতে রেড জোনের বিধি-নিষেধ ৫ জুলাই পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু গত ২১ দিনে এসব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমলেও আবারও ২য় দফায় রেড জোনের সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









