গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ২৮ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের ঐতিহাসিক নাট মন্দিরে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এম.পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপপরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, এস. এম. আনোয়ারুল করিম, উপপরিচালক, সমাজসেবা অধিদফতর, গাজীপুর।
আনন্দবাজার/এফআইবি









