চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে গতকাল বুধবার সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভাগের ৭৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। বিচ্ছিন্ন দু-একটি ছাড়া ভোট চলাকালীন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
সকালে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোট দিতে আসেন ভোটাররা। সকালের দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত ইউনিয়নগুলো হচ্ছে- সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর। কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড়, সাতবাক, বড়চতুল, কানাইঘাট সদর, দক্ষিণ বানিগ্রাম, ঝিংগাবাড়ি ও রাজাগঞ্জ ।
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর, বাহারা ও শাল্লা সদর। জামালগঞ্জ উপজেলার বেহেলি, ছাছনা বাজার, ভিমখালি ও ফেনারবাক। ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি, সুখার রাজাপুর উত্তর, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর, বংশিকুন্ডা দক্ষিণ, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা জয়শ্রী ও ধর্মপাশা সদর।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনউষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ সদর, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভুনবির, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালিঘাট ও সাতগাঁও ।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর, আহম্মদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা, চুনারুঘাট সদর, উবাহাটা, সাটিয়াজুড়ি, রানিগাঁও এবং মিরাশী। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদিশ পুর, বুলস্না, নোয়াপাপড়া, ছাতিয়াইন, বাঘাসুরা ও আদাঐর।









