সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ‘কাপাসিয়া ডেইরী ফারর্মাস্ এসোসিয়েশন’র উদ্যোগে উপজেলার ডেইরী ও গরু মোটাতাজাকরণ খামারিদের প্রশিক্ষণ এবং খামারী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার আমরাইদ এলাকায় আদর্শ মাল্টিমিডিয়া একাডেমিতে আড়াই শতাধিক খামারিদের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এড. মো: আমানত হোসেন খান।
কাপাসিয়া ডেইরী ফারর্মাস্ এসোসিয়েশন ( কেডিএফএ )’র উদ্যোগে টোক, বারিষাব, রায়েদ ও সিংহশ্রী ইউনিয়নের সম্মেলণ ও কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া রুবেলের সভাপতিত্বে সম্মেলণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইকুরিয়া হ্যান্ডশেক এগ্রো (প্রাঃ) লিমিটেডের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান সেলিম।
এদিকে সম্মেলনে টোক ইউনিয়ন শাখার সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, বারিষাব ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সিংহশ্রী ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ মীরকে নির্বাচিত করে পাঁচ বছর মেয়াদী ডেইরী ফারর্মাস্ এসোসিয়েশনের ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন। সংগঠনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সন্মেলন সঞ্চালনা করেন উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনন্দবাজার/এইচ এস কে/ এম এস









