বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান' কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল (১৮ মে) বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ঘোষনার পর পরই বন্দরে অবস্থানরত সব জাহাজে পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে বলে জানান বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন।
তিনি আরো জানান, বন্দরে বর্তমানে সার, ফ্লাইএ্যাশ, কয়লাবাহীসহ মোট ১১টি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে। বন্দরে অবস্থান নেয়া জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে। বন্দরে একটি ঝড় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঝড় মোকাবেলায় বন্দরের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আনন্দবাজার/শহক/সুজন









