নড়াইলে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্যবিভাগের আয়োজনে নড়াইল খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা অর্নিবান ভদ্রর সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মনিরুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। ৪০ টাকা কেজি দরে চলতি বছর জেলায় মোট ৪ হাজার ৭২৭ মেট্রিক টন চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ হাজার ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।









