মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি ঈগল পাখি অবমুক্ত করলো বন্যপ্রণী সেবা ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার দুপুরে লাউয়াছড়া বনে ঈগল পাখিটি অবমুক্তের সময় সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিএ, ফরেস্ট এফজি সুব্রত সরকার ও তাজুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মৌলভীবাজার সড়কের আজমিল ময়দার মিলে মিল মালিকের পালিত কবুতরের বাচ্চা খাওয়ার জন্য এসে ঈগলটি কবুতরের পিঞ্জিরায় আটকা পড়ে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। সেখান থেকে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব উদ্ধার করে নিয়ে আসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, আগের মতো এখন আর ঈগল পাখি তেমন একটা সচরাচর দেখা মিলেনা। ঈগলসহ নানান প্রজাতির পাখি এ অঞ্চল থেকে বিলুপ্তির পথে। তাই ঈগলটিকে উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।
আনন্দবাজার/এম.আর









