- শেখ হাসিনা স্বাদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিলো গতকাল। দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের ১৭ মে এ দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেখ হাসিনাকে একনজর দেখার জন্য কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর এলাকাজুড়ে লাখো মানুষের ঢল নেমেছিল। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশেহারা আওয়ামী লীগ পেয়েছিল আলোর দিশা। দিবসটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
বিএসএমএমইউ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবার পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রাশসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্তব্দ বাংলাদেশকে উন্নয়নের পথে ধাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
কর্মসূচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, বিএসএমএমইউ শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখসহ শিক্ষকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর মুর্যালে পূষ্পমাল্য অর্পণ, জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি শহীদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডলসহ আরও অনেকে। দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা সহ ১৫ আগষ্টে শাহাদৎ বরণকারী সকল শহীদ এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দিবসটি উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, রাজা চৌধুরী, জাহিদুল আলম বেণু গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম প্রমুখ ।
নড়াইল প্রতিনিধি : দিবসটি উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন মোড়ে মোড়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে নওগাঁর রাণীনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয় থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ফরিদা বেগম প্রমুখ।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে দিবসটি উপলক্ষ্যে র্যালি বের করা হয়েছে। সকালে উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মানুম ও সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজনের নেতৃত্বে ঝুমুর সিনেমা হল রোড থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর বাজার সংলগ্ন সেতুর সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা, দপ্তর সম্পাদক মো. মহাসিন, সদস্য সোহেল রাজ আরও অনেকে।









