চালু হয়নি চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র
নীলফামারী জেলার চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি ভেঙ্গে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হলেও সেখানে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। এতে করে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে চিলাহাটি প্রায় ৮০ হাজার মানুষ।
স্থানীয়রা জানায়, ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটির দুটি পাকা ঘর নিলামের মাধ্যমে বিক্রির পর চিকিৎসক-কর্মচারী আসবাবপত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ভবনে হস্তান্তর করেছে। তবে এখনো সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। এদিকে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ, অন্যদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু না হয় এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
এলাকাবাসী জানায় -উপস্বাস্থ্য কেন্দ্র চালু থাকা অবস্থায় আমরা সেখানে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেতাম। স্বাস্থ্য কেন্দ্রেটি বন্ধ হওয়ার পর থেকে এলাকার মানুষেরা পাচ্ছে না। কেউ অসুখ হলে প্রায় ২২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। ঠিকাদারের সাইট ম্যানেজার কামরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহা আলম বলেন, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী না আসায় কার্যক্রম শুরু হয়নি। তবে জনবল বরাদ্দর জন্য আবেদন করা হয়েছে। জনবল আশামাত্রই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম শুরু করা হবে।
আনন্দবাজার/এম.আর









