গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









