রাঙামাটিতে উইভ এনজিও এর উইমেন্স ভয়েস এন্ড লিডারশীপ বাংলাদেশ ও উইমেন এমপাওয়ারমেন্ট থ্রু লার্নিং লিডারশীপ প্রকল্পের বার্ষিক কর্মসূচির পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উইভ এনজিও’র উদ্যোগে ও দাতা সংস্থা গ্লোবাল অ্যাফর্য়োস কানাডা অর্থায়নে ও মানুষরে জন্য ফাউন্ডশেনের সহযোগিতায় এ বার্ষিক কর্মসূচির পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উইভ’র নির্বাহী কর্মকর্তা নাই উ প্রু মারমা মেরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার সিসিলি দেওয়ানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা।
সভায় বক্তারা জানান, ২০২১ সালে উইভ এনজিও এর উইমেন্স ভয়েস এন্ড লিডারশীপ বাংলাদেশ ও উইমেন এমপাওয়ারমেন্ট থ্রু লার্নিং লিডারশীপ প্রকল্পের বার্ষিক কর্মসূচিতে রাঙামাটি ৩টি উপজেলায় ১৮শত মা, ১৮শত কিশোরী ও ২৪শত বাবা-ভাই সুবিধাভোগী হয়েছেন। অন্যদিকে এবছরে আরো বেশি সুবিধাভোগী সংখ্যা বাড়ানো হবে জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, রাঙামাটি জলোর নারী নতেৃবৃন্দ, স্থানীয় সরকাররে নারী সদস্য, যুবতী ও বালকিাদরে নতেৃত্ব বকিাশরে মাধ্যমে ক্ষমতায়নের জন্য কাজ করবে উইভ এনজিও।









