সম্প্রতি পূর্বের ভাড়ায় ফিরছে মহেশখালী-কক্সবাজার নৌ রুটে স্পিড বোট, গাম বোট চলাচল। সোমবার ( ১৭ আগস্ট ) থেকে ভাড়ার এই স্বাভাবিকতা ফিরছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম।
তিনি জানান, ১৭ আগস্ট থেকে বোট ভাড়া নেওয়া হবে পূর্বের ভাড়া অনুযায়ী। যাতায়তকারীরা পূর্বের ভাড়া দিয়ে এখন আগের মত চলাচল করতে পারবেন। তাই এখন থেকে মহেশখালী-কক্সবাজার নৌ ঘাটে যাত্রীদের ভাড়া দিতে হবে স্পিড বোটে ৭৫ টাকা, গাম বোটে ৩০ টাকা এবং চৌফলদন্ডী ঘাটে ভাড়া দিতে হবে ৬০ টাকা।
তিনি আরও জানান, তবে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সবার জন্য মাক্স পড়া বাধ্যতামূলক। অন্যতায় জরিমানা গুণতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে/ কে আই এস









