জয়পুরহাটে সদর উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী- বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে ।
এ উপলক্ষে আজ (মঙ্গলবার) শহরের উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটে সদর উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আসমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও … বিথী প্রমুখ।
পরে ১৫আগস্ট ঘাতকের গুলিতে নির্মম ভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








