করোনাভাইরাস মহামারীর মধ্যে ‘লকডাউন’ তুলে নেওয়ার পর ধাপে ধাপে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার প্রেক্ষাপটে খাতভিত্তিক গাইডলাইন তৈরি সঙ্গে তা কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে একটি গবেষণা প্রতিবেদনে।
বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটির করা ওই গবেষণায় ধাপে ধাপে অর্থনীতি খুলে দেওয়ার সুপারিশ জনানো হয়েছে। সিইএস পরিচালক সাজিদ অমিতের সঙ্গে গবেষক দলে ইউল্যাবের বোর্ড অব ট্রাটিজের উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, সিইএসের গবেষণা সহযোগী অলিউর রহমান তারেক, প্রকল্প সমন্বয়ক আহসান সেনানও ছিলেন।
একইসঙ্গে করোনাভাইরাসের মহামারীতে ঝুঁকিতে থাকা জীবন-জীবিকার সমন্বয় সাধনের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডকে চারটি ভাগে ভাগ করে সে অনুযায়ী পদক্ষেপের সুপারিশ করা হয় ওই গবেষণা প্রতিবেদনে।
সিইএস পরিচালক সাজিদ অমিত বলেন, আমরা অর্থনৈতিক গুরুত্ব ও সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে অর্থনীতি চালু রাখতে বলেছি। এবং কোন প্রক্রিয়ায় সেটা করা যেতে পারে, তার একটি পথরেখাও আমরা দিয়েছি।
আনন্দবাজার/এম.কে









