করোনা সংক্রমণ রোধে সাভারে কর্মহীন, হিজড়া ও নিম্ম আয়ের প্রায় ৪৫০ পরিবারের মাঝে "সামাজিক দুরত্ব" বজায় রেখে বিভিন্ন খাদ্য দ্রব্য ও হ্যান্ড স্যানিটাইজারসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ।
বুধবার দুপুরে সাভার অধর চন্দ্র স্কুল মাঠে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এসময় সাভার অধর চন্দ্র স্কুল মাঠে আগত প্রায় ৪৫০ পরিবারের মাঝে ৫ কেজি চাউলসহ ডাল, তেল, চিনি, লবণ, পিয়াজ,আলু বিতরণ করা হয়। একই সাথে করোনা সংক্রমণ রোধে এসব পরিবারের সচেতন করার পাশাপাশি হ্যান্ড ওয়াশ সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করে জেলা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
আনন্দবাজার/এফআইবি








