বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কূটনীতিক বিক্রম দোরাইস্বামী। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
হিন্দুস্তান টাইমসের জানায়, নয়াদিল্লীর ’অন্যতম ঘনিষ্ঠ মিত্র’ ঢাকায় পাঠানো হবে বিক্রম দোরাইস্বামীকে। ২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এর আগে ১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ হন।
ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী কিছু সময় সাংবাদিকতাও করেছেন। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও ছিলেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও ছিলেন।
আনন্দবাজার/এম.কে









