ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালীতে ৬ কিলোমিটার বেড়িবাঁধের দুইটি স্থান ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে ২০টি গ্রাম। ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
ঘূর্ণিঝড় আম্পানে এই জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে দুই হাজার এবং আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় ৪ হাজার কাঁচা-পাকা ঘর বাড়ি। এই পরিস্থিতিতে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকেই।
এছাড়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। যার ফলে শহররক্ষা বাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করে নতুন করে বাড়িঘর তলিয়ে যাচ্ছে।
আনন্দবাজার/টি এস পি









