নীলফামারীর নটখানা বাইপাস সড়কে অবস্থিত উত্তরা বীজ হিমাগার লিমিটেডের এজেন্ট সমাবেশ গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রুপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ম্যানেজার মোস্তাফিজুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোস্তফা কামাল, ঠিকাদার শাহ্ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এজেন্ট আমিনুর রহমান, ব্যবসায়ী বাবু, আলুচাষী আব্দুল জব্বার, হিমাগারের সার্বিক ব্যবস্থাপক জিল্লুর রহমান প্রমুখ।
হিমাগার সূত্রে জানা যায়, ১৪ হাজার টন আলু বীজ ধারন ক্ষমতা সম্পূর্ণ হিমাগারটিতে জেলার ছয় উপজেলার কৃষকরা স্বল্পমূল্যে আলু বীজ রাখতে পারবে। আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে হিমাগারে আলু সংরক্ষণ করা হবে।









