করোনা ভাইরাসের চিকিৎসার জন্য তিন তলা বিশিষ্ট দুই’শ লঞ্চ প্রস্তুত রেখেছে লঞ্চ মালিক সমিতি। ঢাকার বুড়িগঙ্গা নদীতে লকডাউনে পড়ে থাকা এসব লঞ্চ দুর্গম এলাকায় নিয়ে আইসোলেশনের ব্যবস্থা করার জন্য মালিকরা নৌ মন্ত্রণালয়কে ইতোমধ্যে একটি প্রস্তাব জানিয়েছে।
এম ভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, এই লঞ্চগুলিতে প্রায় ৮০ হাজার লোককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সরকার চাইলে যেকোন সময়ে তাদের এই দুইশত লঞ্চ ব্যবহার করতে পারবে।
লঞ্চ মালিক সমিতির এই প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছেন। লঞ্চ মালিকদের এই সিদ্ধান্তকে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাধুবাদ জানিয়েছে।
আনন্দবাজার/রনি









