প্রানঘাতী করোনা ভাইরাস রোধে চলমান সাধারণ ছুটি আরো ১৪ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সপ্তম দফায় এবার আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাপ্তাহিক, শবে কদর ও ঈদের ছুটি।
১৪ মে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশটি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে জানানো হয়, প্রানঘাতী কারোনা ভাইরাস রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ ছুটি ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত থাকবে। সাধারণ ছুটির সঙ্গে ২১ মে’র শবে কদরের ছুটি, ২২, ২৩, ২৯ ও ৩০ মে’র সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে’র ঈদের ছুটি যুক্ত হবে।
গতকাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এই ছুটির মধ্যে ঈদের আগের চারদিন ও পরের দুদিন অর্থাৎ সাতদিন সাধারণ পরিবহন চলাচলে খুব কঠোরতা থাকবে। সব যানবাহন চলাচলে কঠোরতা থাকবে, শুধু লরি, কাভার্ড ভ্যানের মতো অতি জরুরি পরিবহন চলবে। বর্তমানে যে যেখানে আছেন, ঈদ সবার সেখানেই করতে হবে।
আনন্দবাজার/এস.কে









