পটুয়াখালীর দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শরীফ বাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশনায় দুমকি থানার ওসি মো.মেহেদী হাসানের সার্বিক তত্ত¡াবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৫ প্যাকেট প্লেইং কার্ড ও এক প্যাকেট বেনসন সিগারেটসহ জুয়া খেলার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আকটকৃত জুয়াড়িরা হলেন পটুয়াখালীর দূর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক তালুকদারের ছেলে মো. রাসেল তালুকদার, দুমকি উপজেলার লেবুখালী এলাকার মোস্তফা ডাক্তারের ছেলে মো.মামুন ডাক্তার, পটুয়াখালীর বাদুরা এলাকার ইউনুস বেপারীর ছেলে মো.তুষার বেপারী ও একই এলাকার মৃত. আবদুল বারেক হাওলাদারের ছেলে মো.সেন্টু হাওলাদার।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মেহেদী হাসান জানান, “পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক ও জুয়া নির্মূলে বদ্ধপরিকর পুলিশ। এ কারণে এসব বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।” এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ও জুয়ার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দুমকি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে।
আনন্দবাজার/শহক/নাহো









