করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।
শনিবার (১১ এপ্রিল) সকালে, ঢাকার সুইস দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিতে সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে রয়েছে।
এই সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে সহায়তার্থে ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা ঝুঁকি প্রতিরোধ ও কমানোর জন্য আর কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে মূল্যায়ন করছে সুইজারল্যান্ড।
আনন্দবাজার/তা.তা









