কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি সবাইকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
এমপি জানান, বর্তমান সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন। মানুষের জীবিকাও হুমকির সম্মুখীন। সেজন্য জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে।
সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রতিটি ইউনিয়নে ও উপজেলায় ১০০টি করে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কৃষিমন্ত্রী মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবন থেকে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান। সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোল।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রামে, ইউনিয়নে ও উপজেলায়-জেলায় দেশিয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাতে উদ্যোগ নেয়া হচ্ছে। এ উদ্যোগের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণকে গাছ রোপণে উদ্বুদ্ধ করা হবে।
তারপর মন্ত্রী তাঁর বাসভবন চত্বরে একটি কাজু বাদামের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
আনন্দবাজার/এস.কে









