আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় অভি (২৫) ও লাল্টু (৪৫) নামের একই পরিবারে দুই চাচাতো ভাই নিহত হয়েছে। এছাড়া অভির পিতা লোকমান মন্ডলকে অবস্থা আশঙ্কাজনক ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার (১১মে) উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামটিতে থমথমে ভাব বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে ৭ মে সকালে আয়ুব মুসল্লী নামে এক ব্যক্তির উপর হামলা করে খাঁ গ্রুপ একই দিন বিকালে মকবুল হোসেন ও তার ভাতিজা রাকিবুল ইসলাম পলাশের উপর পরিকল্পিত হামলাকরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের সংজ্ঞবদ্ধ কর্মী সমর্থকেরা। এ ঘটনায় রবিবার সকালে অবেদ খাঁ নামে এক ব্যক্তির উপর হামলা চালায় প্রতিপক্ষ মন্ডল গ্রুপ ফলে গ্রামটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে আব্দুর রশিদ খাঁ গ্রুপের লোকজন মকবুল মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে অভি (২৫) পিতা লোকমান মন্ডল, লাল্টু (৪৫) পিতা মনজের মন্ডল ও মনজের মন্ডল (৬০) গুরুতর আহত হয়। তাদেরকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অভি ও লাল্টুকে মৃত বলে ঘোষণা করে। এসময় আশঙ্কাজনক অবস্থায় লোকমান মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, দীর্ঘদিন মকবুল হোসেন মন্ডল গ্রুপের সাথে চেয়ারম্যানের রাজনৈতিক বিরোধ চলে আসছে। যার সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার জন্য প্রস্তুতি চলছে। এছাড়াও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামটিতে থমথমে ভাব বিরাজ করায় সংঘর্ষ ও ভাংচুর লুটপাট প্রতিরোধ করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আনন্দবাজার/শহক/বুর








