সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার বিকেলে মো. জুনাইদ আহমদ (২৪) নামের এ শিক্ষার্থীর মৃত্যু হয়। জুনাইতি নেত্রকোনা জেলার বরুনা প্রামের মো. নিয়ামুল কবীরের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের (লোকপ্রশাসন) ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশের সন্ধান পান এবং উদ্ধার করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সহপাঠীদের মাধ্যমে নিহতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।









