- শাস্তির আওতায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনিস্টিক
স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ক্লিনিক বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধের পাঠানো প্রতিবেদেন।
টাঙ্গাইল প্রতিনিধি : সারাদেশের ন্যায় অভিযানে টাঙ্গাইল শহরে তিনটি, মধুপুরে দুটি ও ভূঞাপুরে তিনটি ও ঘাটাইলে একটি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরে তিনটি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা ও শহরের অপর তিনটিকে ৮০ হাজার জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুআরা খাতুনের নেতৃত্বে শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট রানুআরা খাতুন নিশ্চিত করে জানান, বৈধ কাগজপত্র না থাকায় স্বদেশ স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক, আমানত ক্লিনিক এন্ড হসপিটালকে সিলগালা করা হয়েছে। এছাড়াও কমফোর্ট হসপিটাল ৩০ হাজার টাকা, দি সিটি হাসপাতালকে ২০ হাজার টাকা, ডিজিল্যাবকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও রোগী থাকার কারণে ডিজি ল্যাবকে রোববার পর্যন্ত সময় দেয়া হয়েছে। তারপর সেটিও সিলগালা করা হবে।
এদিকে জেলার মধুপুরে দুইটি অনিবন্ধিত ক্লিনিক সিলগালা করা হয়। মধুপুরের জামালপুর রোডের হাসপাতাল সংলগ্ন গ্রীণলাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও কুড়ালিয়া ইউনিয়নের আমতলী ডায়াগনস্টিক সেন্টারের সনদ না থাকায় সিলগালা করা হয়। মধুপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ সায়েদুর রহমান জানান,স্বা¯’্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ন্যায় মধুপুরেও এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সনদ না থাকায় পৌর শহরের গ্রীণ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও কুড়ালিয়ার আমতলী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। অপরদিকে ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একই অভিযোগে অনুমোদনহীন মা ক্লিনিক ২, সোনিয়া ক্লিনিক ও আইডিয়াল ক্লিনিক সিলগালা হয়। ঘাটাইলে অভিযান চালিয়ে নিবন্ধনহীন কারা জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিক সীলগালাসহ কর্মরত একজন ডাক্তারকে ২০ হাজার টাকা ও ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে “আত্রাই ডিজিটাল হাসপাতাল” নিবন্ধন না থাকায় এবং ক্লিনিকের ভিতরের পরিবেশ অপরিস্কার থাকায় সিলগালা করা হয়েছে। সকালে সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করেন। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি, ডাক্তার আরিফ হাসান, এস আই কামরুজ্জামান, এস আই মুনিরুল ইসলামসহ হাসপাতালের অফিস সহকারী জামান হোসেন উপস্থিত ছিলেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডা. রিতা রাণী শীলের পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার, আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার ও সৈয়দ আবু বকর সিদ্দিকের চাখার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে নিবন্ধন না থাকায় এগুলো বন্ধ করে দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দে উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলমের এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটা যেন নিছক ‘আইওয়াশ’ না হয় সেই দাবি স্থানীয় সচেতন মহলের।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় শনিবার দুপুর থেকে অবৈধ ক্লিনিক-ডায়াগনিস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তিন ঘন্টাব্যাপী চলা এ অভিযানে ১২ ডায়গনস্টিক সেন্টার ও ২ টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ টি ডায়াগনিস্টিক সেন্টারকে সিলগালা, ৪ টিকে সাময়িক বন্ধ ও ৩ টিকে নবায়ন করার সুযোগ দেয়া হয়। অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, অবৈধ হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার গুলোকে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরের নরসিংদী সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় ৫টি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক নরসিংদী সদরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চারঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করা হয়। এসময় ৫টি প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মালিক অথবা ব্যবস্থাপনা পরিচালক এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ করে দেওয়া হয়। অনিবন্ধিত ও অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবেন বলে জানান জেলা প্রশাসক।
প্রতিষ্ঠানগুলো হলো, নরসিংদী বাসাইল রেল গেইট এলাকার নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, সি এন্ড বি রোড এলাকার মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এসময় হাসপাতাল সড়ক এলাকার তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ৫টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে এ অভিযান চালান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অভিযান থেকে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেধে দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই নির্দেশনা অনুযায়ী সদর হাসপাতাল সড়ক এলাকায় বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় সেন্ট্রাল মেডিকেল সেন্টার, আমাদের সনো ও চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফি সেন্টার সিলগালা করা হয়। এছাড়া ইসলামী হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগ ও তিশা ডায়াগনস্টিক সেন্টার মৌখিকভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়। অভিযানের খবরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে পালিয়ে যান মালিকরা।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সিভিল সার্জন। অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও স্বাস্থ্যসেবাসহ ৫ টি প্রতিষ্ঠান বন্ধ ও ১ টি ক্লিনিকে সতর্কীকরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে কুমারখালির বিভিন্ন স্বাস্থ্যসেবা মুলক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম। এসময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার সহ স্বাস্থ্য বিভাগের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে, জেলায় অনুমোদনপ্রাপ্ত ১৪০টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যেও বেশকিছুর লাইসেন্স মেয়াদউত্তীর্ণ হয়ে গেছে। কারো কারো পরিবেশসহ অন্য সহযোগী সংস্থার অনুমোদনও নেই। তবে অবাক করা তথ্য হলো এর বাইরেও অনুমোদনহীন ৬০ থেকে ৭০টি বেসরকারি ক্লিনিক হাসপাতাল অবাদে চলছে। পাল্লা দিয়ে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণাও বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও জেলার সচেতন মহলও।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ৭টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার। গতকাল শনিবার তিনি উপজেলা সদরে অবস্থিত সারিয়াকান্দি ডায়াগনষ্টিক সেন্টার, পারুল ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, আলোকিত ডায়াগনষ্টিক সেন্টার ও মামা-ভাগ্নে ডায়াগনষ্টিক সেন্টার,কুতুবপুর বাজারে অবস্থিত ফোর আর আধুনিক হাসপাতাল এবং জোড়গাছা বাজারে অবস্থিত মায়ের হাসি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। রেজিষ্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ এবং কাগজ পত্র দেখাতে না পারায় পারুল ডায়াগনষ্টিক সেন্টার ,মর্ডাান ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালষ্টেশন সেন্টার , আলোকিত ডায়াগনষ্টিক সেন্টার ,মামা-ভাগ্নে ডায়াগনষ্টিক সেন্টার,ফোর আর আধুনিক হাসপাতাল ও মায়ের হাসি হেলথ কেয়ার সেন্টার বন্ধ কর দেন । কাগজ পত্র সঠিক থাকায় শুধু মাত্র সারিয়াকান্দি ডায়াগনষ্টিক সেন্টার খোলা রাখা হয়েছে।









