প্রানঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশকে সাহাজ্য করতে সব সময় পাশে থাকবে যুক্তরাজ্য। শুক্রবার এই কথা জানান ঢাকার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল।
জাভেদ প্যাটেল এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, বাংলাদেশ সরকার কঠোর কোয়ারেন্টাইন নীতি গ্রহণ করেছে গত এক সপ্তাহ ধরে। কঠিন সময় পার করছি আমরা। একতাবদ্ধ হয়ে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
এসময় তিনি আরও জানান, ব্রিটিশ হাইকমিশন এই কঠিন সময়ের মধ্যেও কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশে সাহায্য অব্যাহত রাখবো। আমরা আশা করছি দ্রুতই আমারা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবো।
আনন্দবাজার/এস.কে









