- শান্তি-শৃঙ্খলা বজায়ের দায়িত্ব সবার
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। গতকাল শনিবার দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজনের মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভায় বক্তারা বলেন, সমাজে সব ধরনের অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। সকলে মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করলে অনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সন্ত্রাস নির্মূল করা সহজ হবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন---
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে। সকালে কক্সবাজার সদরের লিংকরোড় স্টেশনে বিশাল র্যালি বের করেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেজবাহ উদ্দিন। তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা সমাজে সকল মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে চাই। জনগণ এবং পুলিশের সম্পর্ক আরো দৃঢ় হলে সমাজের নানা অসংগতি, অপরাধ ও কালোছায়া নিপাত যাবে। এতে রচিত হবে সত্য ও সুন্দর অধ্যায়। জনগণই আমাদের শক্তি, তারাই আমাদের প্রাণ। জনগণের সেবা করাই পুলিশের মুখ্য উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশ লিংকরোড় শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য আনোয়ার হোসেন, ইয়াকুবসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য উদ্বোধনী, র্যালি ও আলোচনা সভা। ঝালকাঠি পুলিশ লাইন্সের সবুজ চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভুমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে থানা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অংশ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন, তদন্ত ইদ্রিস আলী, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. ইকবাল হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, জনপ্রতিনিধি ও সুধিজন।
নীলফামারী প্রতিনিধি : দিবসটি উপলক্ষে নীলফামারীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশলাইন্স থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা আ. লীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু।
ফরিদপুর প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহানের সভাপতিত্বে এসম প্রধান অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, ব্যবসায়ী নেতা আওলাদ হোসেন বাবর, সাংবাদিক পান্না বালা প্রমুখ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ এখন আর অষ্টম শ্রেণি পাস নয়, এখন তারা আধুনিক এবং অতি শিক্ষিত নম্র-ভদ্র। পুলিশকে বিভ্রান্ত না করে, তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়াতা করবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাবো। সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনি পুলিশিং ডে এর আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম তানজিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এর আগে কমিউটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এসময় ফেস্টুন ও কেক কেটে শুরু হয় আলোচনা সভা।
ব্যুরো প্রধান, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষ্যে পৃথক র্যালি ও আলোচনা সভা করেছে শ্রীপুর মডেল থানা ও মাওনা হাইওয়ে থানা। শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষ এবং মাওনা উড়াল সেতুর নিচে এসব কর্মসূচী পালন করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অপরদিকে, মাওনা উড়াল সেতুর নিচে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর পৌর কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ, শ্রমিকলীগ নেতা মজিবুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো ধরনের অপরাধ বন্ধে পুলিশ ও জনগণকে এক হয়ে কাজ করতে হবে এবং অপরাধ বন্ধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহবান জানান বক্তারা।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে অতিথিবৃন্দ পাইকগাছা থানার মূল ফটকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে থানার বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে চলেছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলস পরিশ্রম করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
পাইকগাছা পৌরসভা পুলিশিং কমিটির সম্পাদক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জি.এম.আব্দুস সালাম কেরু।
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে থানা প্রাঙ্গণে আলোচনাসভা ও একটি র্যালি বের করা হয়। র্যালিটি থানা থেকে বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে আলোচনার মাধ্য দিয়ে শেষ হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লুৎপুর রহমান, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, পেরিয়া ইউপি চেয়ারম্যান এমএ হামিদ, হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, কাউন্সিলর সাদেক হোসেন, আক্তারুজ্জামান, রাসেল মজুমদার, সোহাগ, সুমন, জোড্ডা পশ্চিম ইউপি আওয়ামীলীগ নেতা শহিদুল আলম ভুট্ট, যুবলীগ নেতা জসিম উদ্দীন, থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও কমিউনিটি পুলিশের ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি ডে উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা পার্বতীপুর মডেল থানা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, রুকশানা বারী রুকু প্রমুখ।
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা শহরের টাউন হলে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। খাগড়াছড়ি পুলিশ লাইনে গ্রীল শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা নাইমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম প্রমুখ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী মডেল থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২। এলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান। র্যালি শেষে এক আলোচনা সভা থানা চত্ত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ধন্য গোপাল সিংহের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। থানার এস.আই হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, পৌর পুলিশিং কমিটির আহবায়ক আবু সাঈদ মাষ্টার, থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু ও গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল। সভায় বক্তরা বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। কমিউনিটি পুলিশিং পুলিশ ও জনতার মধ্যে সেতু সৃষ্টি রচনা করে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে রেলওয়ে জেলা পুলিশ ও সৈয়দপুর থানা। সকালে পৃথকভাবে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। আলোচনা সভার আগে শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহীদ ডা. জিকরুল হক সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে সৈয়দপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম ও উপজেলা নির্বাহী অফিসার ফায়সাল রায়হান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, পৌরসভার প্যানেল মেয়ের শাহিন হোসেন, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান,, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদ সরকার, পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার প্রমুখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বােধন করেন অতিথিবৃন্দ। থানা থেকে বের হওয়া শোভাযাত্রা শেরেবাংলা সড়ক প্রদক্ষিণ করে।
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, থানার সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে থানা প্রাঙ্গনে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এসআই নাজমুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা চত্বর থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন প্রমুখ।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র,শান্তি শৃংখলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে সারিয়াকান্দি থানা পুলিশিং ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্বরে বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রশিদ ফারাজী, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি : 'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।









