বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্রামীণ জনপদের শিক্ষিত মহিলাদের কর্মসংস্থান প্রকল্প জয়িতা বানারীপাড়া শাখার উদ্বোধন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম।
গত মঙ্গলবার সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহর্ধমিনী সমাজসেবক আতিয়া আলম মিলি, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, উপজেলা নির্বাহি কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা প্রমুখ।
আনন্দবাজার/এম.আর









