মহামারী করোনাভাইরাসের ওষুধ আবিষ্কারে চিকিৎসাবিজ্ঞান সর্বোচ্চ চেষ্টা চালিয়েও যখন অনেকটাই ব্যর্থতার মুখ দেখছিলেন তখন এই রোগের কার্যকর ওষুধ উদ্ভাবনের দাবি করেছে কিউবা। পিপলস ওয়ার্ল্ড ও মর্নিং স্টার সূত্রে জানা যায়।
ইন্টারফেরন আলফা টু-বি নামের এক ওষুধ উদ্ভাবন করেছে কিউবার চিকিৎসকদল, যেটিকে করোনাভাইরাস নিরাময়কারী হিসেবে দাবি করছেন তারা। এই ওষুধ সেবন করে ১৫শ রোগী সুস্থ হয়েছেন বলে দাবি দেশটির।
কিউবার ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকিউবা ফার্মা এক সংবাদ সম্মেলনে জানায়, 'আলফা টু-বি' ওষুধ প্রয়োগ করে এক হাজার পাঁচশরও বেশি রোগীকে সুস্থ করেছেন তারা।
করোনাভাইরাস প্রতিরোধে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্বাচিত ৩০টি ওষুধের মধ্যে অন্যতম এটি। এই ওষুধ এখন বিশ্বব্যাপী সরবরাহ করা হবে বলেও জানায় সংস্থাটি।
কিউবায় উদ্ভাবিত ওষুধটি উৎপাদন করা হয় চীনের জিলিনপ্রদেশে অবস্থিত চ্যাংচুন হেবার বায়োলজিক্যাল টেকনোলজিতে। দুদেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে যৌথ উদ্যোগে এটি উৎপাদিত হচ্ছে।
আনন্দবাজার/তা.তা








