দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ১৪ মে (বৃহস্পতিবার) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাই কোর্টে এ রিট করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করেন তিনি। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে 'ইউরো জোন' স্থাপনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
ইউরো জোনে কোনো ব্যক্তির করোনা উপসর্গ প্রকাশ পেলে তাকে নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করতে হবে। অন্যন্য সব রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়েছে।
আনন্দবাজার/তা.তা









