পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন (পিডিএফ) এর উদ্যোগে গতকাল শনিবার সকালে এ ফ্রি চক্ষু সেবাকার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা।
এ সময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দবাজার/এম.আর









