প্রানঘাতী করোনা ভাইরাস রোধে আগামী ১৫ জুন পর্যন্ত ফের বৃদ্ধি করা হয়েছে ১৭টি আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, ফের বৃদ্ধি করা হলো আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা সরকারের নির্দেশে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১৫ জুন পর্যন্ত। কিন্তু ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এছাড়া বিশেষ ফ্লাইট, ত্রাণ-সাহায্য, পণ্যবাহী কার্গো ফ্লাইট, জরুরি অবতরণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। এসব ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
আনন্দবাজার/এস.কে








