ফরিদপুরের সালথায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বাইসাইকেল প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাইসাইকেল প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭জন সদস্যকে এ বাইসাইকেল দেওয়া হয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাচন অফিসার তেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সুফিয়া আক্তার প্রমূখ।
ফরিদপুর সদর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ডার রহিমা বেগম। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, নির্বাচন, পূজা-পর্বণ সহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা তুলে ধরেন।









