লকডাউন পরিস্থিতিতে খাবার নিশ্চিত করতে না পারলে সব মানুষ রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, বাঘ বনে খাবার না পেলে লোকালয়ে চলে আসে, তেমনিভাবে মানুষের ঘরে খাবার না থাকলে রাস্তায় এসে পরবে। এ জন্য লকডাউনের সময়ে দরিদ্র শ্রেণির জন্য খাবার নিশ্চিত করতে হবে। এ মূহুর্তে তাদের মৌলিক অধিকার আদায় করতে সরকারকে ভূমিকা নিতে হবে। পাশাপাশি বেসরকারিভাবে দানশীলদেরও এগিয়ে আসার বিকল্প নেই।
সোমবার বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আনন্দবাজার/বিকে








