নীলফামারীর চিলাহাটিতে গোয়ালঘর থেকে একরাতে ৪টি গরু চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের বোদাপাড়ায় এ ঘটনা ঘটে।
কেতকীবাড়ী ইউনিয়নের (৭,৮,৯) সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত ইউপি সদস্য জেবুন্নেসার দুইটি গরু যার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা এবং একই এলাকার আইন উদ্দিনের পুত্র তসলিম উদ্দিন এর দুইটি গরু যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। সকাল বেলা তসলিম উদ্দিন গোয়ালঘরে গিয়ে দেখেন, গরু নেই। এরপর মহিলা সদস্যের গোয়াল ঘরে দুটি গরুও চুরির ঘটনাটি মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ঘটনার পর গ্রামের অন্যান্য খামারিেেদর মধ্যে চোর আতংঙ্ক বিরাজ করছে।
আনন্দবাজার/এম.আর









