৯ জুন থেকে পূর্ব রাজাবাজার লকডাউন
প্রকাশ:

বিস্তারিত
আগামীকাল ৯ জুন (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৮ জুন) দুপুর ১ টায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
এর আগে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম লকডাউন প্রসঙ্গে জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোন ওয়ার্ডকে কীভাবে লকডাউন করতে হবে তা নিয়ে ইতোমধ্যেই আমি আমাদের কাউন্সিলর, কর্মকর্তা ও পুলিশের সাথে বৈঠক করেছি। আর মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যে কনফারেন্স হয়েছে, সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে এবিষয়ে।
আনন্দবাজার/তা.তা








