গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









