ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্ত হওয়া একটি নীলগাই জবাই করেছে গ্রামবাসী। উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান বলেন, মাত্র খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল। গাইটি খুব অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনা স্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে জানিয়েছি। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবি স্টিভ বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই দেয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।









